Terms and Conditions
Go Digit BD-তে আপনাকে স্বাগতম! Go Digit BD হলো PallyShop BD LTD (ট্রেড লাইসেন্স: TRAD/DSCC/024325/2025)-এর মালিকানাধীন এবং পরিচালিত একটি ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম। আমাদের ওয়েবসাইট ব্যবহার এবং যেকোনো সার্ভিস গ্রহণের মাধ্যমে আপনি নিচের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন:
১. ডেলিভারি সময়: সাধারণত পেমেন্ট কনফার্ম হওয়ার ৫ থেকে ৩০ মিনিটের মধ্যে ডিজিটাল প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়। তবে থার্ড-পার্টি সার্ভার বা কোনো টেকনিক্যাল ইস্যু থাকলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
২. মূল্য পরিবর্তন: ডিজিটাল প্রোডাক্টের দাম গ্লোবাল মার্কেট এবং ডলারের রেটের ওপর নির্ভরশীল। তাই বাজারে ডলারের রেট বা সোর্সিং কস্ট পরিবর্তনের কারণে পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় পণ্যের দাম পরিবর্তন হতে পারে।
৩. আইনি বাধ্যবাধকতা: Go Digit BD থেকে কেনা কোনো ডিজিটাল কোড, সার্ভিস বা সাবস্ক্রিপশন কোনো ধরনের বেআইনি, রাষ্ট্রবিরোধী বা নিষিদ্ধ কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এর দায়ভার সম্পূর্ণ ব্যবহারকারীর ওপর বর্তাবে।
৪. অর্ডার বাতিল ও পরিমার্জন: ওয়েবসাইটে কোনো টেকনিক্যাল বা টাইপিং ত্রুটির কারণে ভুল দাম প্রদর্শিত হলে, কর্তৃপক্ষ যেকোনো সময় উক্ত অর্ডার বাতিল করার এবং গ্রাহকের পেমেন্ট রিফান্ড করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।