Menu

Privacy Policy

Go Digit BD (PallyShop BD LTD-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান) আপনার তথ্যের গোপনীয়তা রক্ষায় সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। এই প্রাইভেসি পলিসির মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে, Go Digit BD প্ল্যাটফর্ম ব্যবহারের সময় আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত রাখা হয়।

১. তথ্য সংগ্রহ: আপনার অর্ডারটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমরা আপনার নাম, ইমেইল, ফোন নম্বর এবং ডিজিটাল ডেলিভারির জন্য গেম আইডি বা ইউজার আইডি (প্রয়োজনীয় ক্ষেত্রে) সংগ্রহ করে থাকি।

২. তথ্য ব্যবহার: আপনার দেওয়া এই তথ্যগুলো শুধুমাত্র আপনার অর্ডার প্রসেস করা, পেমেন্ট ভেরিফাই করা এবং দ্রুততম কাস্টমার সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

৩. আর্থিক নিরাপত্তা: আপনার পেমেন্ট শতভাগ নিরাপদ। আমাদের অফিসিয়াল পেমেন্ট গেটওয়ে (EPS) এর মাধ্যমে আপনার সমস্ত পেমেন্ট তথ্য এনক্রিপ্টেড অবস্থায় প্রসেস হয়। আমরা আমাদের সার্ভারে আপনার কোনো ডেবিট/ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন সেভ করে রাখি না।

৪. থার্ড পার্টি পলিসি: কাস্টমারের ডাটা সিকিউরিটি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আমরা কোনো অবস্থাতেই আপনার ব্যক্তিগত তথ্য কোনো থার্ড পার্টির কাছে বিক্রি, ভাড়া বা শেয়ার করি না।